ঢাকা (BST) বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০১:৪৭ পূর্বাহ্ন
কলকাতা (IST) বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | ০১:১৭ পূর্বাহ্ন
info@amarsongbad.top
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সাবে*ক এ/ম/পি আখতারুজ্জামান গ্রে-প্তা-র

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পঠিত: ২২৬ বার
সাবে*ক এ/ম/পি আখতারুজ্জামান গ্রে-প্তা-র

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!